ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে পুড়ে যাওয়া ঘর মেরামতে ঢেউটিন ও অনুদানের চেক প্রদান

admin
মে ১১, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া আবুল কাশেম নামের এক যুবলীগ নেতার ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১১মে) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জাফলংয়ের নতুন বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ওই যুবলীগ নেতার বাড়িঘর পরিদর্শন শেষে তার হাতে সরকারি অনুদানের ছয় হাজার টাকার একটি চেক ও দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন।

ঢেউটিন ও চেক প্রদানকাল উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের-যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ারদী, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. মিনহাজুর রহমান, সাবেক সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন, যুবলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাসুক আহমদ, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুর রহিম খান, তামাবিল চুনাপাথর-পাথর ও কয়লা আমদানি কারক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সেদু, সংগ্রামপুঞ্জি চুনাপাথর-পাথর ও কয়লা আমদানি কারক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম খান প্রমুখ।

এ সময় ইউএনও নাজমুস সাকিব ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা আবুল কাশেমের পরিবারের সাথে কথা বলে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনিভাবে পূর্ণ সহায়তা প্রদানে আশ্বস্ত করেন।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে আবুল কাশেমের ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইব্রাহিম আশ্বাস দেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেমের সাথে তুচ্ছ বিষয় নিয়ে একই এলাকার আব্দুল হান্নান নামের এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৫ মে মঙ্গলবার রাতে উভয়ের মাঝে মারামারির ঘটনা ঘটে। যার একপর্যায়ে আব্দুল হান্নান ও তার স্বজনরা মিলে যুবলীগ নেতা আবুল কাশেমের বাড়িতে হামলা চালায়।

হামলা চলাকালীন সময়ে কে বা কারা কাশেমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ওই যুবলীগ নেতার দুইটি বসতঘর, একটি মোটর সাইকেল, টিভি, ফ্রিজ ও ঘরের মূল্যবান সব আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবী করে যুবলীগ নেতা আবুল কাশেম বাদী হয়ে আব্দুল হান্নানকে প্রধান আসামি করে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

স/এষ্