ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বারকি শ্রমিকের মৃত্যু

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন (৩৫) উপজেলার ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায় গতকাল বুধবার ভোরে কামাল হোসেন ও তার ভগ্নিপতিসহ কয়েকজন মিলে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পাথর উত্তোলন করতে যায়। পাথর উত্তোলনের এক পর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই কামাল হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস.আই মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/মা