ঢাকাবৃহস্পতিবার , ১০ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেট- বিস্কুটের চালান আটক

admin
জুন ১০, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেট- বিস্কুটের চালান আটক

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চকলেট-বিস্কুটের চালান আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।

ডিবি পুলিশ সুত্রে জানাযায়, বুধবার দিবাগত রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা’র এস আই আবুল হোসেন ও এএসআই রুমান মিয়া’র নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকার আলিফ ষ্টোন ক্রাশারের পিছনের গোদাম থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৮০ টাকার ভারতীয় চকলেট ও বিস্কুট আটক করে।

এ সময় ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।

এঘটনায় এস আই আবুল হোসেন বাদী হয়ে উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামের নুরুদ্দিনের ছেলে লায়েস উদ্দীন ও কালিনগড় গ্রামের সোহেলে আহমদ’র নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দ্বায়ের করে।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর)’র ওসি সাইফুল আলম ভারতীয় চকলেট- বিস্কুটের চালান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পলাতক আসামী লায়েস ও সোহেল’র নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে প্রচলিত আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্