ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে টাস্কর্ফোসের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, সরঞ্জাম জব্দ ও আটক ৫

admin
জুলাই ১৮, ২০১৭ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীর চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনে’র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ধ্বংস ও মেশিনের ৬শ’ ফিট পাইপসহ সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে পাথর উত্তোলনের কাজে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয় । আটক ব্যক্তিরা হলেন আজিজ মিয়া, ইসহাক মিয়া, আলিম উদ্দিন, বিল্লাল ও শামীম। এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্