শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর জাফলংয়ে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করে ৫টি শ্যালো মেশিনসহ বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কান্দুবস্তি গ্রামের জুমপাড় এলাকায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স/এষ্

