শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাঁচটি শ্যালো মেশিন সরঞ্জামসহ ধ্বংস ও মুদি দোকানে ভেজাল পণ্য রাখার দায়ে এক দোকান মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় এবং বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনে’র নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় পিয়াইন নদীর নয়াবস্তি এলাকা থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে ধ্বংস করা হয়। পাশাপাশি জাফলং বাজারের একটি মুদি দোকানে ভেজাল পণ্য রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে গোয়াইনঘাট থানার এস এই মতিউর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা উপানন্দ বর্মণসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স/জনী

