ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
নভেম্বর ৩, ২০১৯ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় গোয়াইনঘাটের জাফলংয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী সেল সিলেট জেলা শাখা। ধৃত ব্যক্তি উপজেলার সোনাটিলা এলাকার কুরবান আলীর ছেলে মন্নাফ (২৫)।

পুলিশ সুত্রে জানাযায়, শনিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী সেল সিলেটের ইনচার্জ মো. মহসিন আলীর নেতৃত্বে উপজেলার সোনাটিলা এলাকায় অভিযান চালিয়ে ৫৬ পিছ ইয়াবাসহ মন্নাফকে আটক করা হয়।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মন্নাফকে আটকের বিষয়টি নিশ্চিত করে মাদক বিরোধী সেল সিলেটের এস আই রাজিব মন্ডলবলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় ও মাদক বিরোধী সেল সিলেটের ইনচার্জ মো. মহসিন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জাফলংসহ সিলেটের সকল এলাকাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী সেলের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরোদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স/এষ্