গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে মাদক বিরোধীসেলের অভিযানে ১১২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে আটক করা হয়েছে।
ধৃত আসামী নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার চৌহাট্টা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে রসুলপুর গ্রামের কালামের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালে উপজেলার মেহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী সেল সিলেটের এস আই রাজীব মন্ডল সঙ্গীয় ফোর্স সহ ধৃত আসামিকে আটক করে।
এস আই রাজীব মন্ডল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সিগারেট প্যাকেটের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১২ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সিলেটের প্রতিটি এলাকাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধীসেলের অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্

