ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ের ছড়া থেকে মানসিক প্রতীবন্দি কিশোরীর লাশ উদ্ধার

admin
আগস্ট ৮, ২০১৭ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে:
সিলেটের জাফলংয়ে মানসিক প্রতীবন্দি এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পাথর টিলা এলাকার ছড়া থেকে শিমা (১০) নামের ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওরারকুল গ্রামের দুলাল মিয়ার মেয়ে। শিমা বাবা মায়ের সাথে প্রায় বছর তিনেক সময় ধরে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামে বসবাস করে আসছিল। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে শিমাকে নিয়ে তার বাবা মা ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করতে যায়। এসময় তাকে ক্রাশার মেশিনের পাশে বসিয়ে কাজ করতে থাকে তার বাবা মা। সেখান থেকে তাদের অগোচরে হঠাত করে শিমা নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ঘন্টা দুয়েক পর পাশের একটি ছড়ায় স্থানীয় লোকজন তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লতিফ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মেয়েটি মানসিক প্রতিবন্দি ও মৃগী রোগী ছিল বলে তার বাবা জানিয়েছেন। মৃগী রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

স/এষ্