জাদু মিয়ার মায়ের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান যাদু মিয়ার মমতাময়ী ‘মা’ মমতাজ মান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩অক্টোবর) বাদ যোহর জেলার কোতয়ালী উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মোল্যা বাড়িতে এ মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ-মাহফিলে জাকের পার্টির নেতাকর্মী ও হাজারো ধর্মপ্রাণ মুমিন মুসলমান অংশ নেয়।
বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২ টার দিকে মারা যান জাদু মিয়ার মা। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
ওইদিন রাতেই মরহুমার নিজ বাড়ী তেতুলিয়া গ্রামে জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার লাশ বাড়ির আঙ্গিনার ফুল বাগানে দাফন করা হয়।

