ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাতীয় সড়ক নীতিমালা প্রণয়ন করতে হবে——- ইলিয়াস কাঞ্চন

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় সড়ক দূর্ঘটনারোধ কল্পে নিরাপদ সড়কের দাবীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই উপজেলা ও দক্ষিণাঞ্চল কপিলমুনি শাখা এবং পাইকগাছা পৌরসভার যৌথ উদ্যোগে সোমবার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, ষোলআনা সমিতির সভাপতি এ্যাডঃ মোর্ত্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, নিসচা খুলনা শাখার সভাপতি হাসিবুর রহমান হাসিব, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, সরবানু বেগম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, নিসচা কপিলমুনি শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক ময়নুল ইসলাম। সাংবাদিক আব্দুল আজিজ ও এন ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও নিসচা সদস্য এসএম আলাউদ্দীন সোহাগ, শংকর কুমার সাধু, হারুন-অর-রশিদ, মুকুন্দ, লিটন, শিক্ষক ইসমাইল হোসেন, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, আবুল হাশেম, ডাঃ সিরাজুল ইসলাম, এম আহসান উদ্দীন, পঞ্চানন সরকার ও শিক্ষার্থী জয়শ্রী রায়। সমাবেশে প্রধান অতিথি ও নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দূর্ঘটনারোধ কল্পে জাতীয় সড়ক নীতিমালা প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি সহ সমন্নিত উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এরআগে প্রধান অতিথি কপিলমুনি বাজারে দক্ষিণাঞ্চল শাখা অফিসের উদ্বোধন করেন।

স/শা