জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অনুযায়ী ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় শোকর্যালি এবং সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে “বঙ্গবন্ধু : জীবনাদর্শ ও রাজনীতি” শীষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। মুখ্য আলোচক থাকবেন বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।
স/মা

