ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরির উদ্বোধন

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোমেটেড লাইব্রেরি সিস্টেম (ই-লাইব্রেরি) এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে তথ্য-প্রযুক্তিনির্ভর একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার লক্ষ্যে এ যাবৎ যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সঙ্গে ই-লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর ফলে লাইব্রেরি ব্যবহারকারীগণ মুহূর্তেই তাদের প্রয়োজনীয় বই সম্পর্কে কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন।

উপাচার্য বলেন, সারা দেশের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষক-শিক্ষার্থীরা যাতে স্ব স্ব অবস্থান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি সুবিধা লাভ করতে পারেন এবং এ সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড হন তা আমাদের নিশ্চিত করতে হবে। সেটি সম্পন্ন হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ।

সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিভাগীয় প্রধান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. নাসির উদ্দীন।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২ যুগ পর এই প্রথম এর লাইব্রেরি অটোমেটেড করা হলো। ইতোমধ্যে ইংরেজি ভাষার সকল সংগ্রহের ডাটা এন্ট্রি সম্পন্ন করা হয়েছে। অধিকন্ত, ইউজিসি-ইউডিএল প্রজেক্টের আওতায় বিভিন্ন বিষয়ে বিখ্যাত ৩টি পাবলিশার্সসহ ১৪ হাজার ই-বুক ব্যবহারের সুযোগ রয়েছে এই লাইব্রেরিতে।

স/শা