হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়- এই শ্লোগানকে সামনে রেখে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ফরিদপুরের আয়োজনে শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে এ বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলম। মেলায় ১০টি স্টলে আইনগত বিষয়ক বুকলেট, পোষ্টার, আইনগত সহায়তা বিষয়ক নাটক প্রদর্শিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সামছুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুরের সিভিল সার্জন ডা.অরুন কান্তি বিশ্বাস, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ খবিরুল ইসলাম ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুরের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা আইনজীবী সমিতি, প্যানেল আইনজীবীবৃন্দ, সরকারী আইন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিকেলে কবি জসীমউদ্দীন হলে বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়- শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
স/এষ্

