ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাকের পার্টি রক্তের রাজনীতি পছন্দ করে না: জাদু মিয়া

abu naser
জানুয়ারি ২৬, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাকের পার্টি রক্তের রাজনীতি পছন্দ করে না: জাদু মিয়া
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলা জাকের পার্টির পার্টির সভাপতি মোহাম্মাদ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রঃ) এর প্রতিষ্ঠিত পার্টি। এই জাকের পার্টি সব সময় মানুষের কথা বলে। জাকের পার্টি কখনও রক্ত ঝরানোর রাজনীতি পছন্দ করে না। তাই কেউ সংঘর্ষে জড়াবেন না।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে বুধবার রাতে ফরিদপুরের সালথা সদরের সাংবাদিক আবুল বাসার মল্লিকের বাড়িতে উপজেলা জাকের পার্টি আয়োজিত মিশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নিয়ামত। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে সবাই মিলে উরস শরীফে উপস্থিত হয়ে খেদমত করবেন। তাহলেই সকল বিপদ-আপদ কেটে যাবে।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি ফকির আব্দুল মান্নান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল সহ শত শত নেতাকর্মী বৃন্দ।