ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাকের পার্টি মানবকল্যাণের পার্টি: জাদু মিয়া

abu naser
জুন ১৭, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জাকের পার্টি মানবকল্যাণের পার্টি: জাদু মিয়া

 

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের আদর্শের পার্টি। জাকের পার্টি গণমানুষের শান্তির পার্টি। জাকের পার্টি মানবকল্যাণের পার্টি। এই জাকের পার্টি কখনও মারামারী ও হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সব সময় মানবকল্যাণে কাজ করে থাকে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপজেলা জাকের পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, দলকে সুসংগঠিত করতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনের লক্ষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল বাসারসহ উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ।