ঢাকারবিবার , ৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাকের পার্টি জেলা-উপজেলা কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হবে -জাদু মিয়া

admin
মে ৫, ২০১৯ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, সকল মানুষের শান্তির জন্য বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। জাকের পার্টির নীতি আদর্শ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আসছে পবিত্র মাহে রমজান জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টির কার্যালয়ে প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করা হবে। সেই মোতাবেক ফরিদপুর জেলা ও সকল উপজেলা জাকের পার্টির কার্যালয়ে প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করতে হবে।

রবিবার (৫ মে) বিকালে ফরিদপুর জেলা জাকের পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জাদু মিয়া এসব কথা বলেন।

এসময় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, কোতয়ালী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠণিক সম্পাদক কুদ্দুছ মোল্যা, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খানসহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্