জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্বাসরোধ করে হত্যা
এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সড়ে দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে শামসুল ইসলাম কে গলা টিপে ধরে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছেন।
শামসুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তার পারিবারিক সূত্রে জানা গেছে একই গ্রামের শরিফ হালসানা, বারেক হালসনাসহ তাদের লোকজন জমি মাপতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল ইসলামের গলা টিপে ধরে মারধর করে। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শামসুল ইসলামের ছেলে সামাউল বলেন জমি মাপতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার পিতার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পৌঁছান।
প্রাথমিক তদন্তে মারধর বা গলা টিপে ধরে শ্বাস রোধ করার কোন চিহ্ন পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহদারা খান বলেন জমি সংক্রান্ত বিরোধ ছিল অনেক আগে থেকেই তবে এটি হত্যা কিনা এখনই বলা যাচ্ছে না।
আমরা এখনো বাদীর কোনো অভিযোগ পাইনি বাদীর অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব। তিনি আরো বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে।
স/এষ্

