ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জমি নিয়ে বিরোধ ঝালকাঠিতে বসতঘরে সামনে বেড়া দিয়ে হয়রানি

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জমি নিয়ে বিরোধ
ঝালকাঠিতে বসতঘরে সামনে বেড়া দিয়ে হয়রানি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে দুটি পরিবারের বসতঘরের সামনে বেড়া দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি গ্রামে এ ঘটনা ঘটে। দুই মাস ধরে ঘরের সামনে বেড়া থাকায় পেছনের দরজা দিয়ে সাঁকো পেড়িয়ে বের হতে হচ্ছে তাদের। জানাযায়, দেউরি গ্রামের শাহজাহান হাওলাদার ও ভুলু হাওলাদারের সঙ্গে প্রতিবেশী মাহাবুব হাওলাদারের বাড়ির উঠানের জমি নিয়ে বিরোধ চলছিল। দুইমাস পূর্বে মাহাবুব হাওলাদার লোকজন নিয়ে শাহজাহান ও ভুলু হাওলাদারের বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে দখলে নেয়। এর পর থেকে ওই দুই পরিবার সামনের দরজা দিয়ে বাইরে বের হতে পারছে না। তারা ঘরের পেছনের দরজা দিয়ে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছে। টানা দুই মাস এ অবস্থা বিরাজ করায় এই দুই পরিবারের প্রায় দশটি ছাগল মারা যায়। বিষয়টি ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে জানায়। গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারেচ আলী খানকে নিয়ে সালিশ মিমাংসার চেষ্টা করেন। কিন্তু কোন সালিশ ব্যবস্থাই মানছেন না মাহাবুব হাওলাদার ও তার স্বজনরা। সালিশ না মেনে উল্টো দুইজন সালিশদার ও শাহজাহান এবং ভুলু হাওলাদারকে আসামী করে একটি মামলা করেন। মাহাবুব হাওলাদারের স্ত্রী আখি বেগম বাদী হয়ে গত ১৪ অক্টোবর ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামী করা হয়। ভুলু হাওলাদারের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেন, আমাদের জমি দখল করে উল্টো মারামারি ও লুটপাটের অভিযোগ এনে মাহাবুবের স্ত্রী আমার স্বামীসহ ১১ জনের নামে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা করে। জমিও তাদের দখলে আবার মামলায় আমরা আসামী।

মিথ্যা মামলা থেকে আমরা মুক্তি চাই। মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আমাদের তারা মেরে ফেলবে। টিনের বেড়া নিজেরাই ভেঙে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে নালিশ করছে তারা। সালিশদার মো. আলী আহম্মদ খান বলেন, আমরা চেয়ারম্যানকে একবার সালিশি করে বাড়ির সীমানা পিলার দিয়ে বুঝিয়ে দিলেও মাহাবুব, বাবুল ও আবুল তা মানছে না। তারা গায়ের জোরে লোকজন নিয়ে বসতঘরের সামনে বেড়া দিয়েছে। উল্টো মামলা দিয়ে দুটি পরিবার এবং সালিশদারদের হয়রানি করছে। মামলার বাদী আখি বেগম বলেন, ১২ অক্টোবর ভোর রাতে আসামীরা উঠানে টিনের বেড়া ভাংচুর করেছে। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। রান্না ঘরের জানালা ভেঙে ঘরের ভেতর ঢুকে তারা লুটপাট চালায়।

স/মা