জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা
শাহজালালে ১২ কেজি সোনা জব্দ
মনির হোসেন জীবন ।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সোমবার রাতে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।আজ রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো: শফিকুল ইসলাম সোনা উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা।
এবিষয়ে আজ রাত পৌনে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারফ্রেইট সার্কেল (আমদানী কার্গো কমপ্লেক্স) এক প্রেসব্রিফিংয়ে আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সানজিদা খন্দকার জানান, আজ সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটের সময় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি- ৫৮৫) নাম্বারের এয়ারক্রাফট রাজদূত বিমানবন্দরের রানওয়ের ২০ নং বেতে এসে অবস্হান নেয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ওই বিমানে রামেজিং এর জায়গায় বিশেষ তল্লাশি চালিয়ে ২/এ ও ২/এফ সিটের নিচে বিশেষ জায়গায় লুকায়িত অবস্হায় কালো রংয়ের স্কচটেপ দিয়ে মুড়ানো ছয়টি বান্ডিল পরিত্যক্ত অবস্হায় পাওয়া যায়।
তিনি আরও জানান, এক কেজি ওজনের প্রতিটি বান্ডিলের ওজন ১০০০ গ্রাম। যার সর্বমোট ওজন হল ১২০০০ গ্রাম। মোট ১২ কেজি সোনা জব্দ করা হয়।
যার বাজার মূল্য প্রায় ৮.৪কোটি টাকা। পরে জব্দ করা সোনা গুলো ডিএম মূলে ঢাকা কাস্টমস হাউজে শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে।
স/অ

