ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জব্দকৃত শাড়ি, থ্রি-পিস প্রধানমন্ত্রীর তহবিলে পাঠালো হিলি কাস্টমস

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৭, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জব্দকৃত শাড়ি, থ্রি-পিস প্রধানমন্ত্রীর তহবিলে পাঠালো হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুরসহ (হিলি) আশেপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ পদে ভারত হতে পাচারের সময় জব্দকৃত শাড়ি, থ্রি-পিস ও চাদর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে দুটি কার্ভাড ভ্যানে করে এসব মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, ভারত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাচারের সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার মাধমে জব্দকৃত শাড়ি ১৫ হাজার ২৪৬ পিচ, থ্রি-পিস ৮২৭ পিচ ও চাদর ৭ হাজার ৩২১ পিচ হিলি কাস্টমসের জমা হয়। সেই সব পণ্য কাস্টমসের গুদামে দীর্ঘদিন ধরে পড়ে ছিলো। এই সব পণ্য নষ্ট না করে সকল প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।

স/এষ্