ঠাকুরগাঁও প্রতিনিধি: বসতভিটা জবর দখল, উচ্ছেদ ও হয়রাণীর প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি গ্রামের সাওঁতাল সম্প্রদায়ের আদিবাসীরা বিক্ষোভ মিছিল করে এবং ইউএনও কে স্মারক লিপি দেয় ।
বৃহস্পতিবার শেষ বিকালে ওই গ্রামের সাওঁতাল সম্প্রদায়ের আদিবাসী নারী ও পুরুষ জাতীয় আদিবাসী পরিষদের নেতৃত্বে মিছিল করে । এ কর্মসুচি শেষে বিক্ষোভকারীরা ইউএনওকে স্মারক লিপি দেয় ।এরপর আন্দোলনকারী ওই গ্রামের সাওঁতাল সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের নিরাপত্তা চেয়ে সদর থানার ওসিকে পৃথক ভাবে অভিযোগ পত্র প্রদান করে ।
সংগঠনের সভাপতি সূর্য্য মুর্মু অভিযোগ করে বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার যেন প্রথায় পরিণত হয়েছে । তিনি বলেন,সদর উপজেলার ছোট খোচাবাড়ি গ্রামের সাওঁতাল সম্প্রদায়ের আদিবাসীদের তাড়িয়ে দিতে উচ্ছৃংখল প্রকৃতির কতিপয় মানুষ উঠেপড়ে লাগছে। এই চক্রটির নেতা নুরু ইসলাম তাদের জমিজমা ও বসত ভিটা জবর দখল করতে মরিয়া হয়েছে ।
সদর উপজেলার ইউএনও মোহাম্মদ আসলাম মোল্লা দ্রুত আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা ।
স/এষ্

