জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে নেত্রকোনায় সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ শুরু
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ দেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কাজ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ই জুন। এ কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত। শনিবার (৪ জুন) সকালে নেত্রকোনা সদর উপজেলা জোন ০৬ এর (লক্ষীগঞ্জ ইউপি) সুপারভাইজার ও গণনাকারীদের ০৪ দিন ব্যাপি প্রশিক্ষণ লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অফিসার হেনা আক্তার ও আইটি সুপারভাইজার নাসরিন নাহার তিথি। শিক্ষার্থী হিসেবে লক্ষীগঞ্জ ইউপি’র সকল সুপারভাইজার ও গণনাকারী উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ম্যানুয়াল ও প্রজেক্টরের মাধ্যমে প্রথম দিন প্রশিক্ষণ দেওয়া হয়।
জনশুমারিতে একজন ব্যক্তি একাধিক স্থানে তথ্য লিপিবদ্ধ করাতে পারবেন না। সঠিক তথ্য দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সারাদেশে এই প্রথমবার ডিজিটাল (ট্যাবের মাধ্যমে) জনশুমারি তথ্য সংগ্রহ করা হবে। যার ফলে কম্পিউটারে এর ডাটাবেজ সংরক্ষণ থাকবে।
স/বি

