ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জনজীবন লকডাউন: আকাশে রঙিন ঘূড়ি

admin
এপ্রিল ২৬, ২০২০ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মেজবা উদ্দিন পলাশ,কুষ্টিয়া প্রতিনিধি ॥ দেশে যখন প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ঠিক সেই সময় দিনে লকডাউনে সবাই এখন ঘরবন্দি। ঘরবন্দি থাকায় একটু প্রশান্তির জন্য ঘূড়ির সঙ্গে মিলেছে কুষ্টিয়ার ছয় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ।

শনিবার সকাল থেকেই আকাশের ছিল মুখ ভার। দুপুরের দিকে আকাশে দেখা গেল রোদের হাসি। প্রাণঘাতী ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে বিকেলের সেই রোদে শহরের বাসা বাড়ির ছাদে ও জেলার গ্রামগঞ্জের খোলা মাঠের আকাশে চোখ মেললে দেখা যাচ্ছে রঙিন ঘূড়ির ওড়াওড়ি। সুতার লাটাই হাতে নিয়ে অনেকেই এখন উড়াচ্ছেন ঘূড়ি। রঙিন ঘুড়ির ওড়াওড়িতে এ যেন ফিরে এসেছে সেই গ্রামবাংলার চির চেনা ঐতিহ্য।

কুষ্টিয়া সরকারী কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া আনিকা আনাম তত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকতে থাকতে ক্লান্ত হয়েগেছি। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। বাড়ির বাইরে যাওয়া যখন মানা ঠিক এমন পরিস্থিতিতে বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়ে মুক্ত নিশ^াস ফেলছি। আকাশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছে।

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পড়ুয়া তিশান সোহেল বলেন, স্কুল ছুটি হয়ে সেই কতদিন আগে। বাসায় থাকতে আর ভালো লাগে না। তাই খোলা মাঠে ঘুড়ি উড়াচ্ছি খুব মজা হচ্ছে। এর আগে এত ঘুড়ি কখনোই চোখে পড়েনি আমার।
গণমাধ্যমকর্মী আল-আরা মওদুদ রানা জানালেন, ঘুড়ি ওড়াতে গেলে একটু পরিশ্রম করতেই হয়। কারন ঘুড়ি আকাশে কেমন উড়বে তা নির্ভর করবে তৈরীর উপর। এর জন্য ঘুড়ি তৈরীর উপকরণ সংগ্রহ, সুতায় মাঞ্জা দেয়া সবই কিছুটা ঝক্কির কাজ।

যদিও সবকিছু শেষ হলে মানসিক স্বস্তির পাওয়ার পাশাপাশি পাওয়া যায় অনাবিল আনন্দ। অন্যদিকে ঘুড়ি ওড়াতে গেলে খোলা জায়গা অথবা অন্তত ছাদে যেতে হয়। মুক্ত প্রকৃতিতে খোলা আকাশের দিকে তাকালে মনটা যেমন উদার হয় তেমনি আসে প্রশান্তি।

ঘূড়ি বিষয়ে সাহিত্যিক ও গবেষক ইমাম মেহেদী জানালেন, হাজার বছরের আবহমান গ্রাম বাংলার সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নানা উৎসবের মধ্যে আকাশে ঘূড়ি উড়ানো এবং উৎসব অন্যতম। বিশেষ করে গ্রামীণ জনজীবনের বিনোদনের অন্যতম বাহন হল ঘূড়ি। দিনে দিনে, মাঠ, ঘাট, নদীর পাড় এমনকি শহরের বহুতল ভবনের ছাদেও এই সৌন্দর্য এখন বিনোদনের দারুণ মাধ্যম।

তাছাড়াও ঘূড়ি নিয়ে বিভিন্ন সাহিত্য, গান, কবিতাও রয়েছে। ঘূড়ি উৎসব বা ঘূড়ি প্রতিযোগিতা বাঙালির নিজস্ব সংস্কৃতি। বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত ঠিক সেই সময়ে বাসাবাড়িতে নানা রঙের রঙিণ ঘুড়ি তৈরি ও আকাশে উড়ানোর উৎসব আমাদের জনজীবনে প্রশান্তি দিচ্ছে।

স/এষ্