এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলো পুলিশ । মানুষকে সচেতনতার পাশাপাশি রোগী হাসপাতালে নেয়া থেকে শুরু করে সবই করছে পুলিশ। সহকর্মী আক্রান্তের খবরেও হারায়নি তাদের মনোবল।
কিন্তু তাদেরও আছে পারিবার পরিজন , স্ত্রী সন্তান এমনকি নিজের জীবনের ঝুঁকি। প্রানঘাতি করোনার দূর্যোগে দেশপ্রেমী এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে মুন্সীগঞ্জ জেলার কর্মরত পুলিশ সদস্যরা। অনেকে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলো পরিবার পরিজনদের ছেড়ে।
সুস্থ্য হয়ে আবার সাধারন মানুষের নিরাপত্তাসহ দেশের কল্যানে কাজে যোগদান করে পুলিশ সদস্যরা। শুধু তাই নয় করোনা চিকিৎসায় সুস্থ্য হয়ে ঢাকায় গিয়ে প্লাজমাও ডোনেট করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।
কিছু মানুষের নাকি আবেগ থাকতে নেই । করোনার এই পরিস্থিতিতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত আছে প্রায় ১১শ পুলিশ সদস্য। কর্তব্য এবং কর্মে সদা প্রস্তুত তারা। জীবনের ঝুঁকি নিয়েই মুন্সীগঞ্জ জেলার নাগরিকদের ঝুঁকিমুক্ত রাখতে ২৪ ঘন্টাই মাঠে ছিলো করোনকালীন মহামারির সময়ে । অনেকেই শত মাইল দূরে স্ত্রী সন্তান আর পরিবার পরিজনদের রেখেই মানুষ বাঁচানোর যুদ্ধ করেছিলো প্রতিদিন।
এমনিতেই আগের তুলনায় পুলিশের দায়িত্ব অনেক । প্রানঘাতি করোনা ভাইরাসের এই দূর্যোগকালীন সময়ে অতিরিক্ত বাড়তি চাপে ছিলো পুলিশ বাহিনীর সদস্যরা। সিনিয়র কর্মকর্তাদের দেয়া রুটিনে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়।
দিনব্যাপী শাররীক দূরত্ব নিশ্চিত করা থেকে করোনা আত্রান্ত রোগীদের দেখবাল, চেক পোষ্টে দায়িত্ব পালন, সার্বিক আইনসৃ্খংলা পরিস্থিতি নিয়ন্ত্র করা, ত্রান সহায়তা এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযানে সহযোগিতা করা, অপরাধ দমনসহ সব জায়গাতেই ছিলো পুলিশের প্রশংসনীয় ভূমিকা।
গত দু”এক সাপ্তাহে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সদস্যদের কর্মতৎপরতার কথাই ধরা হউক। মাদক উদ্ধার, চুরি ছিনতাই প্রতিরোধ, বিট পুলিশিং কার্যক্রম, জেলার সার্বিক নিরপত্তা বজায় রেখেছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লৌহজংয়ে চালকদের গলা কেটে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটক করে। এছাড়ও শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সদস্যরা সিরাজ মিয়া নামক এক অটো চালকের অটো উদ্ধার করে। তাকে গলা কেটে ফেলে রেখে গিয়েছিলো তিনজন ছিনতাইকারী ।
ঘটনার ৪০ মিনিটের মধ্যে অটো উদ্ধার এবং তিনজন ছিনতাইকারীকে অটোসহ আটক করে আদালতে প্রেরন করছে। এছাড়াও রাত্রীকালীন সময়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সদস্যরা সাধারন মানুষের জানমাল নিরাত্তায়ও কঠোর পরিশ্রম করে আসছে। অন্যদিকে জেলায় ছোটখাটো চুরি ছিনতাইসহ যেসব ঘটনা বিভিন্ন জেলার লোক এসে ঘটনায়। এতে করে মুন্সীগঞ্জের সুনামও ক্ষুন্ন হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জেলার অপরাধ, অপকর্ম, চুরি ছিনতাইসহ অনাকাংক্ষিত ঘটনা এড়াতে পুলিশকে আরো কঠোর হতে হবে। এ জন্য প্রথমে জেলার প্রবেশপথগুলোতে টহলজোরদার, বিভিন্ন জেলা থেকে এই জেলায় এসে যারা অস্থায়ীভাবে বসবাস করছে তাদের বিষয়ে নজরদারি।
বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত ভাড়াটিয়াদের বিষয়েও তথ্য সংগ্রহ এবং সন্দেহ হলে তাদেরকে শনাক্ত করা। বহিরাগত কিছু অপরাধীর কারনে জেলার সুনাম নষ্ট হচ্ছে। তাই পুলিশ আরো সচেতন এবং দায়িত্ববান হবে এমনটাই প্রত্যাশ্যা সকলের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, করোনার মহামারির সময়ে প্রতিদিনই কোন না কোন সহকর্মীর আক্রান্তের খবর আসতো। সম্নুখ যোদ্ধাদের হারানোর খবর পাওয়ার পরও মনোবল চাঙ্গা রেখে দায়িত্ব পালন করেছি।
দিন শেষে ক্লান্তি নিয়েই ব্যারাকে ফিরেছি। যেখানে ছোট বড় কক্ষে অনেকেরই বসবাস। করোনার সময়ে ছুটি ছিলো বন্ধ । পরিবার পরিজনদের দেখতে হচ্ছে করলেও দেখতে পারিনি।
আমরা মানবিক পুলিশ হয়ে কাজ করবো। দেশ সেবার শপথের কাছে তুচ্ছ জীবনের সব মায়া। মুন্সীগঞ্জ সুন্দর এবং পরিচ্ছন্ন একটি জেলা। এ জেলার মানুষ অনেক ভালো এবং আইনের প্রতি আস্থাশীল।
তবে আমরা মনে করে আমাদের অভিভাবক হিসেবে সৎ, দক্ষ ,বিচক্ষন ও পরিশ্রমী পুলিশ সুপার পেয়েছি। তার কাছ থেকে সততা আর নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অনুপ্রেরনা পাই।
পুলিশ সুপার আব্দুল মোমেন পিএিম বলেন, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সদা প্রস্তুত আছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। জন কল্যামূলক কাজে পুলিশ সদস্যরা দায়িত্ববান । জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনে যথেষ্ঠ ভূমিকা রেখেছে পুলিশ সদস্যরা।
স/এষ্

