ঢাকাশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জটিল বিতর্কের মধ্যে আনুশকা

admin
জানুয়ারি ১৮, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সব সময় জনহিতকর কাজ করে আলোচনায় এসেছেন আনুশকা শর্মা। তাছাড়া তিনি মানুষদের অসচেতনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে প্রশংসাও কুড়িয়েছেন অনেক। কিন্তু এবার নিজেই পড়লেন জটিল বিতর্কের মধ্যে। তামাক সেবনকে উৎসাহিত করে এরূপ একটি প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিতর্কের শিকার হলেন তিনি।

কিছুদিন আগে রজনীগন্ধা নামের একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র তিনি নিজের টুইটার পাতা থেকে পোস্ট করেন। সেই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তারকা আনুশকা দুজন মডেল নিয়ে হেঁটে যাচ্ছেন। তখন একজন মডেলের পোশাকে কিছু গড়বড় হয়। তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান আনুশকা। তারপর মঞ্চ থেকে নেমে রজনীগন্ধার একটি পণ্য নিজ হাতে সেবন করেন তিনি। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন একজন অভিনেত্রী কী করে তামাকজাত পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রচার করছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শুরু করেন অনেকেই। এর আগে একটি সাক্ষাৎকারে আনুশকার স্বামী খুব গর্ব করেই বলেছিলেন, ‘আমি ও আনুশকা এমন কিছু প্রচার করব না, যার ফলে আমাদের ভক্তরা ভুল পথে ধাবিত হন।’ তাহলে এখন বিরাটের সেই কথার মূল্য থাকল কোথায়?

আনুশকা এখনো এই বিতর্কের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। এমনকি পোস্টটি নিজের টুইটার পাতা থেকেও সরাননি তিনি।

স/এষ্