ঢাকারবিবার , ২৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জঙ্গীবাদ প্রতিরোধে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে: শিল্পমন্ত্রী

admin
মে ২৮, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গীবাদ প্রতিরোধে দায়িত্ব নিয়ে দেশের যুব সমাজকে মূল ভূমিকা রাখতে হবে।

রবিবার সকালে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এক জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে জঙ্গীবাদ একটি সংক্রামনক ব্যাধিতে পরিনত হয়েছে। জঙ্গীরা প্রথমে ধর্মের কথা বলে সমাজে অনুপ্রবেশ করে পরে ধর্মান্ধতার মাধ্যমে জঙ্গীবাদের সৃষ্টি করে। মন্ত্রী যুবসমাজকে উদ্দ্যেশ্য করে বলেন, এলাকায় কোন সন্দেহভাজন লোক দেখলে আইন শৃংখলা বাহিনীকে খবর দিতে হবে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

সমাবেশে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স/এষ্