ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জঙ্গীবাদ নির্মূলে পুলিশের মতবিনিময় সভা


এপ্রিল ১২, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মঙ্গলবার যশোর জেলা পুলিশের জঙ্গীবাদ নির্মূল প্রতিকারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানার আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ূন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক প্রমুখ।

স/জনী