ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে নিহত ১

admin
মার্চ ২৫, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চলার মধ্যে কাছেই দুই মোটরসাইকেল আরোহীর ঘটানো বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

ওই জঙ্গি আস্তানার এক কিলোমিটারের মধ্যে পাঠানপাড়ায় সন্ধ্যা ৭টার দিকে এই  বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সেনাবাহিনীর অভিযান নিয়ে সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের ব্রিফিং করার ঘণ্টা খানেকের মধ্যে ওই এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ শিববাড়ির জঙ্গি আস্তানার প্রবেশের মূল রাস্তার মুখের দিকে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, একটি মোটরসাইকেলে করে দুজন এসে ঘটনাস্থলে এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বলেন, নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। আহতদেরকেও একই হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।

 স/নিপা