ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে : ডিএমপি কমিশনার

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে জঙ্গিবাদকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি` অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বাংলাদেশের জঙ্গিবাদকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে এটিকে একেবারে নিশ্চিহ্ন করতে গেলে আমাদের আরো অনেক কাজ করতে হবে। আরো অনেক সময় লাগবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমি জনগণের কাছে সক্রিয় সহযোগিতা আশা করব।’

বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তৃতিতে জঙ্গিরা তরুণ সমাজকে টার্গেট করেছে দাবি করেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ কারণে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স/শা