ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ছিটকিনি’ ছবিতে অভিনেত্রী রুনা খান

admin
নভেম্বর ২৪, ২০১৭ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সাজেদুল আওয়াল পরিচালিত ছবি ‘ছিটকিনি’। ইতোমধ্যে ছবিটির ট্রেলার অনলাইনে প্রকাশ হয়েছে।

‘ছিটকিনি’ ছবিতে ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান।

ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া পালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে। মলুয়া চরিত্রের ঠিক বিপরীত সিনেমার স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা; যে পঞ্চগড় রেলস্টেশনের অসুস্থ কর্মচারী কফিলের জন্য চরম আত্মত্যাগ করে এক মানবিক কাহিনীর জন্ম দেয়।

এছাড়া ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক ও শিশুশিল্পী আপন।

ছবির একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সাজেদুল আউয়াল। প্রযোজনা করেছে যোজনা প্রোডাকশনস ও ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ছবিটি।

স/মা