ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি, নগদ
টাকাসহ স্বর্ণালংকার লুঠ
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় গৃহকর্তা মিজফতাহ আহমদ (৪৫) ও শিশু কন্যা মালিহা (৪)সহ দু’জন আহত হয়েছেন। জানা যায়, শুক্রবার ২০অক্টোবর রাতে গ্রামের মৃত নূর মিয়ার পুত্র হাজি মিফতাহ আহমদের বাড়িতে এঘটনা ঘটে। এসময় মূখোশধারি ১০/১৫জনের একদল সশস্ত্র ডাকাত ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ৭লক্ষ টাকা, ২০ভরি স্বর্ণালংকারসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়। আহতদের সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। ##

স/মা