ছাতকের বেকার যুবকদের
সেলাই প্রশিক্ষণের উদ্যোগ
ছাতক প্রতিনিধি,
ছাতকে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে বেকার যুবকদের সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার (৭নভেম্বর) গ্রামের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোহাম্মদ আসাদ উল্লাহ’র সভাপতিত্বে ও যুব সংগঠক ও আত্মকর্মি ফখরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সদস্য এলখাছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন দাস, সাংবাদিক হেলাল আহমদ, সামাজিক সংগঠক ছামির আহমদ ও জাকারিয়া প্রমূখ।
স/মা

