চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতকের আ’লীগের বিবদমান দু’গ্রুপে পৃথক কর্মসূচিতে উত্তপ্ত ছিল ধারণবাজার এলাকা। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থকরা সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার উত্তর খুরমা ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউপি আ’লীগ সভাপতি আরশ আলী খান ভাসানীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এড. সায়াদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবী হাজি ইছাক আলী মহাজন, ইউপি আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরাব আলী। উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার ফিরোজ আলী, ছাদ উদ্দিন, মৃদুল মিয়া, আজিজুর রহমান আজিল, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, আল- আমিন, ছইল মিয়া প্রমুখ। শোসভা চলাকালে এমপি মানিক সমর্থকরা ইউপি চেয়ারম্যান সাহেলের গ্রেফতারের দাবিতে বিক্ষাভ মিছিল করে। এসময় সর্বত্র চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের পাল্টা-পাল্টি কর্মসুচিতে ধারণবাজারে আতংক ছড়িয়ে পড়লেও অবশেষে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দু’টি কর্মসুচি পালন করা হয়েছে বলে জানা গেছে। ##
স/মা

