ঢাকামঙ্গলবার , ২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক খান আর নেই

admin
মে ২, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির (জেপি) চেঁচরীরামপুর ইউনিয়ন আহবায়ক, সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল মালেক খান (৬৭) মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি…রাজিউন। তিনি ২ স্ত্রী ৪ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে উত্তর চেঁচরী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ধর্ম মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ কেন্দ্রিয় কমিটির মহাসচিব ও দৈনিক শতকণ্ঠের সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মনজু, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও জেপির ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল, ঢাকাস্থ কেয়ার আ্যডভারটাইজিংয়ের সত্বাধিকারী মো. ফরিদুজ্জামান জাহাঙ্গীর, তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা, চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, কাঠালিয়া সদর নবনির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম কবির সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাসসহ সকল ইউপি চেয়ারম্যান, ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, জাতীয় শ্রমিক পার্টির (জপি) উপজেলা আহবায়ক মো. জাকির হোসেন মজনু, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, সাধারন সম্পাদক সাংবাদিক মো. ফারুক হোসেন খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

স/এষ্