ঢাকারবিবার , ১১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চীনে টাইফুন লেকিমার আঘাতে নিহত ২৮

nayem ahmed
আগস্ট ১১, ২০১৯ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : চীনের ওয়েনলিং নগরীতে রোববার ভোরে ”টাইফুন লেকিমার” শক্তিশালী ঝড়টি ঘন্টায় ১৮৭ কিলোমিটার বেগে আঘাত হানে । এ সময় সমুদ্রের ঢেউ কয়েক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানে।

শনিবার চীনের জাতীয় টেলিভিশন কেন্দ্র সিসিটিভি জানায়, ওয়েনঝোউ মিউনিসিপালিটিতে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৮ জন প্রাণ হারিয়েছে। এলাকাটি সাংহাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে রোববার ২৮ জনে দাঁড়িয়েছে। ঝড় ও এর কারণে সৃষ্ট ভূমিধসে ১০ লাখেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে।

সামুদ্রিক ঝড়ের  ভয়াবহতা বিবেচনায় সর্তকর্তা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করে কর্তৃপক্ষ। বাতিল করা হয় কয়েকশ ফ্লাইট, বিভিন্ন গন্তব্যের দ্রুতগতির ট্রেন চলাচল ও বন্ধ করে দেওয়া হয়।

 

স/এন