ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চিংড়ী ও ধান চাষ অব্যাহত রাখার দাবীতে ইউএনও দপ্তরে স্মারক লিপি প্রদান

admin
জানুয়ারি ৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার দেলুটি ইউনিয়নে চিংড়ী ও ধান চাষ অব্যাহত রাখার দাবীতে ইউএনও দপ্তরে স্মারক লিপি প্রদান

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় চিংড়ী ও ধান চাষ অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সহস্রাধিক লোকের স্বাক্ষরিত স্মারক লিপি দেয়া হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে অনুপস্থিত থাকায় পেশকার ইব্রাহিম খলিল এটা গ্রহন করেন।

স্মারকলিপিতে দেখা যায়,উপজেলার দেলুটি ও জিরবুনিয়া মৌজায় ১১ হাজার ১ শ বিঘা জমিতে ২০/২৫ বছর ধরে শ্রাবণ মাস পর্যন্ত লবণ পানির চিংড়ী চাষ হয়ে থাকে। শ্রাবণ মাস থেকে নদীর পানি মিষ্টি হওয়ায় সেখানে ধান চাষও হয়ে আসছে। এদিকে পরিবেশ রক্ষার কথা বলে সম্প্র।তি লবণ পানি উঠানো বন্ধের দাবীতে স্থানীয় একটি মহল অতৎপরতা শুরু করেছে।

এমতাবস্থায় লবণ পানি উঠানো বন্ধ করলে বৈদেশিক মুদ্রা অর্জনের এ খাতটি বন্ধ হয়ে যাবে। বেকার হয়ে পড়বে হাজার হাজার লোক। ২১নং পোল্ডারের মৌজার খালগুলো অবমুক্ত করে খনন,১৬ কিঃ মিঃ ওয়াপদার বাঁধ সংস্কার ও তিনটি স্লুয়েজ গেট সংস্কার করার দাবী করা হয় স্মারকলিপিতে।

সহস্রাধিক জমির মালিকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন দেলুটি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল,আবুল হোসেন,নিরজ্ঞন রায় ও বিভুতি ভুবন রায়সহ আরও অনেকে। এছাড়া জেলা প্রশাসকসহ ৫ টি দপ্তরে অনুলিপি দেয়া হয়েছে। খুলনা – ৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর কাছে স্মারকলিপি দেয়া হবে বলে তারা জানান।

স/এষ্