ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চাপমুক্তির আনন্দেই নিজের উপর নিয়ন্ত্রণ হারান বিরাট

admin
নভেম্বর ১৯, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ভারত অধিনায়ক বিরাট কোহলির মেজাজের কথা সবারই জানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাবেক ভারতীয় ব্যাটিং তারকা রাহুল দ্রাবিড় বিরাটের আগ্রাসন নিয়ে মুখ খুলেছিলেন।

ইডেনে আবার দেখা গেল ভারত অধিনায়কের মাঠের মধ্যেই রাগের বহিঃপ্রকাশ। ঘটনা ঘটল শ্রীলঙ্কা ইনিংসের ৩৭তম ওভারে।

শ্রীলঙ্কা ইনিংসের ৩৭তম ওভারে উমেশ যাদবের বলে খোঁচা দেন থিরিমানে। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন বিরাট। আর সেই ক্যাচ নেওয়ার পরেই মেজাজ হারান তিনি। জোরে বলটিকে মাটিতে আছড়ে ফেলেন। আর বিড়বিড় করতে থাকেন।

আসলে এই ম্যাচে মোটেই ভাল পরিস্থিতিতে নেই ভারত। প্রথম ২ দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পরে তৃতীয় দিনে ১৭২ রানে প্রথম ইনিংস শেষ করে কোহলি বাহিনী।

অধিনায়ক বিরাট আউট হন শূন্য রানে। সামান্য পুঁজি নিয়ে লড়াই শুরু করে ভারত।

শ্রীলঙ্কা ৩৪ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। এই জায়গা থেকেই জুটি বাঁধেন থিরিমানে (৫১) ও ম্যাথিউজ (৫২)। ১৩৪ রানের মাথায় সেই জুটি ভাঙে বিরাটের ক্যাচে। চাপমুক্তির আনন্দেই নিজের উপর নিয়ন্ত্রণ হারান বিরাট।

স/মা