চাইল্ড পার্লামেন্ট কোর কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত
এস এম মেহেরাব হোসেন : ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট কোর কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনি ও রবিবার (২২-২৩ জানুয়ারি) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ, ইয়েস বাংলাদেশ এবং অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় ঢাকা হোটেল গোল্ডেন ইন এর হলরুমে এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট কোর কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা সভায় ডিজিটাল বাংলাদেশ এর অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা বিষয়ে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট কোর কমিটির সদস্যরা।
এ সময় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা বিষয়েকে বিশেষ অঞ্চলের শিশুদের ইন্টারনেট সুবিধা এবং শিশুদের অনলাইন সুরক্ষা এই দুটি ভাগে ভাগ করা হয়। এ সময় সেখানে চাইল্ড পার্লামেন্টের বিষয়ে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেন তারা।
পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন চাইল্ড পার্লামেন্ট কোর কমিটির ডেপুটি স্পিকার প্রদীপ্ত রায় সরকার, ডেপুটি স্পিকার জিনিয়া আক্তার সুইটি, প্যানেল ডেপুটি স্পিকার মাহবুবা তাবাসসুম ইমা, প্যানেল ডেপুটি স্পিকার আসিফ মাহমুদ, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মুহ্তাসিম তাহমিদ,সাধারণ সম্পাদক প্রিয়ন্তি ত্রিপুরা।
এসময় সহযোগী সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ওয়াই মুডস প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দ হোসনে কাদেরী মালা,সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার আবু জাফর মোহাম্মদ হোসেন, অপরাজেয়-বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ওয়াহেদ নওয়াজ,অরগানাইজেশান ডেভেলপমেন্ট অফিসার তৌহিদুল ইসলাম, ইয়েস বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার শামীম আহমেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
স/এষ্

