মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাহাত আহাম্মেদ শাকিল চাঁদার টাকায় ১৫ই আগস্ট পালন না করার আহব্বান জানান । শাকিল তার ফেসবুক আইডিতে এমন একটি স্টাটাস পোস্ট দিয়েছে তাতে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেছে ফেসবুক ব্যবহার কারীরা। তার ফেসবুক স্টাটাস সূত্রে জানাযায়, তিনি লিখেছেন যারা প্রকৃত বঙ্গবন্ধু প্রেমি তারা কখনোই চাঁদাবাজির টাকায় ১৫ই আগষ্ট পালন করবে না। এ প্রসঙ্গে শাকিল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে পথ চলতে হবে। যারা বঙ্গবন্ধুকে ভালাবাসে তারা কখনও চাঁদার টাকায় ১৫ই আগস্ট পালন করবে না। এবং যারা চাঁদার টাকায় ১৫ই আগস্ট পালনের কথা ভাবছেন তাদের প্রতি আমার আহব্বান ভুলেও আপনার এই কাজটি করবেন না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করুন । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন ।
স/এষ্

