ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চলে গেলে বিখ্যাত গায়িকা ডোলোরেস

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আইরিশ ব্যান্ড ক্র্যানবেরিজের লিড সিঙ্গার ও বিখ্যাত গায়িকা ডোলোরেস ও’রিওরডান মারা গেছেন। সোমবার লন্ডনে ৪৬ বছর বয়সী ডোলোরেস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন (কেবল নিউজ নেটওয়ার্ক)- এ খবর প্রকাশ করা হলেও তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংক্ষিপ্ত রেকর্ডিং সেশনের জন্য লন্ডনে এসেছিলেন ডোলোরেস।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যান্ড ক্র্যানবেরিজ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। এ সময় তাদের উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘লিঙ্গার’, ‘জম্বি’ ও ‘ড্রিমস’। আয়ারল্যান্ডের লিমারিকে জন্ম নেয়া এই ব্যান্ডটির বিশ্বব্যাপী প্রায় ৪০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়।

স/এন