ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চলনবিলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

admin
এপ্রিল ২৭, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নতুন করে পানি না বাড়ায় স্থিতিশীল রয়েছে নাটোরের সিংড়ার চলনবিলের সৃষ্ট বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে উপজেলার আগাম বন্যা পরিস্থিত পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। প্লাবিত এলাকা পরিদর্শনকালে চলনবিলে যাতে পানি প্রবেশ না করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। এসময় তিনি বাঁধ ও দির্ঘদিন সংস্কার না হওয়া স্লুইস গেইট নির্মান সহ সংস্কারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ এবং ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্থদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, ভবিষ্যতে মৌসুমের নির্দিষ্ট সময়ের আগে পানি প্রবেশ রোধে বিভিন্নস্থানে বাধ দেওয়া সহ আস্বাভাবিক ভারীবর্ষনে কৃষকদের করনীয় বিষয়ে সুস্পষ্ট নির্দেশনার প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এদিকে সিংড়া উপজেলা প্রশাসন ক্ষতি নিরুপন সহ আগাম দুযোর্গ মোকাবেলায় করনীয় ঠিক করতে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ১২ ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গতকাল জরুরী বৈঠক করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভূয়া (রাজস্ব), সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হকসহ প্রমূখ।
গত সোম ও মঙ্গলবার আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১৫শ হেক্টর জমির ধান তলিয়ে যায়। নতুন করে পানি না বাড়ায় চলনবিলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।

স/এষ্