ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চলতি সপ্তাহে হতে পারে বৃষ্টি

চমক নিউজ বার্তা কক্ষ
মার্চ ১৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চলতি সপ্তাহে হতে পারে বৃষ্টি

চলতি সপ্তাহেই দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেলেও বাকি ছয় জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শুক্রবার (১৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে । সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে। এছাড়া, সংস্থাটি দিনে তাপমাত্রা বৃদ্ধি এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে।