ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চলতি বছরেই গ্যাসের ভালো খবর আসবে

admin
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের ডিসেম্বরে গ্যাসের ক্ষেত্রে ভালো খবর আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির।

দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে গ্যাসের স্বল্পতা একটি বড় সমস্যা। তবে চলতি বছরের ডিসেম্বরে গ্যাসের ক্ষেত্রে ভালো খবর আসবে।

তিনি বলেন, গ্যাস সমস্যা সমাধানে ১০৮টি কুপ খনন করা হবে। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে; সেখানে ২টি কূপ খনন করা হচ্ছে।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বিমানবন্দরের ভোগান্তির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি সত্যিই দুর্ভাগ্যজনক। লাগেজ পাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এর বেশি কিছু বলা যাবে না।

তিনি বলেন, আমাদের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ খুঁজে নিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আরও অনেক জটিলতাও আছে। এ অবস্থা চলতে পারে না।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের খুবই অভাব। বাংলাদেশে ১৬ কোটি মানুষ; জমির পরিমাণও কমে যাচ্ছে।

তিনি বলেন, আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের টার্গট নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক। এরই মধ্যে ২১টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এর মধ্যে ৩টি সরকারি ও ১৮টি বেসরকারি।

জিএসপি প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, জিএসপি নিয়ে ভাবার কিছু নেই। আমরা শর্তপূরণ করেছি; আর কিছু বলবো না। তবে টিপিপি নিয়ে আমাদের উদ্বেগ কেটেছে।

স/ এষ্