ঢাকারবিবার , ১১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চরকেওয়ারে আ”লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা আটক ১

admin
জুন ১১, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরা আ”লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় নিহত যুবক মাসুদের মা শিল্পী বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় সাবেক ইউপি সদস্য রহিম বেপারী, শাহীন মাদবর, নান্নু বেপারী, হারুন ফকিরসহ ২৮ জনকে আসামী করা হয়। এছাড়াও এ মামলায় আরো অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে হৃদয় (২৫) নামের একজনকে রবিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আটক করে। আটককৃত হৃদয় দক্ষিন চরমশুরা ঢালিগোচর গ্রামের আলমগীর বেপারীর ছেলে।
উল্লেখ্য- গতকাল শনিবার সকালে সদর উপজেলার চরকেওয়ারে আ”লীগের দু’গ্রুপের সংঘর্ষে মাসুদ (১৮) নামের এক যুবক নিহত হন। এ সময় আরো ৩ জন গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়। এ ঘটনায় নিহত মাসুদের মা শিল্পী বেগম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরন ঘটানো আইনে মামলা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী জানান, চরকেওয়ারে শনিবারের সংঘর্ষের ঘটনায় হৃদয় (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স/এষ।