ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

Mahin Sarker
সেপ্টেম্বর ১১, ২০২০ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: আব্দুল আজিজ , হিলি প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমকে হামলার ঘটনার নয় দিন পর ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন পিপিএম।

তিনি আরও জানান, আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেওয়া হয়েছে এবং আজিম উদ্দিন নামের নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা বলেননি তিনি।

প্রসঙ্গত, গেল ২ সেপ্টেম্বর দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

স/ম