ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঘোড়াঘাটে ভুট্টা বোঝায় ট্রাকে ফেনসিডিল, আটক তিন জন

nayem ahmed
নভেম্বর ১৪, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাটে ভুট্টা বোঝায় ট্রাকে ফেনসিডিল, আটক তিন জন

 

হিলি প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্রা বোঝাই ট্রাক থেকে ১শ ৬২ বোতল ফেনসিডলসহ ৩ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকের একটি চালান দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক নং-( ঢাকা মেট্রো -ট-১৩-১২৭৬) কে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ভুট্রার বস্তার ভিতর অভিনব কায়দায় রাখা ১শ ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চালক দিনাজপুরের চিরির বন্দর নারিয়া টেকর(কোনপাড়া) কাউগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৪), হেলপার মৃত নুরুজ্জামানের ছেলে বিলাল হোসেন (৩২), এনতাজ আলীর ছেলে এনামুল (১৮)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ (১৪ নভেম্বর) শনিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/এন