ঢাকাসোমবার , ২৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঘূর্ণিঝড় মোরা: ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগে প্রধানমন্ত্রী

admin
মে ২৯, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভিয়েনায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোরার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে আসা ঘূর্ণিঝড়টি মোকাবেলায় তিনি সংশ্লিষ্টদের নির্দেশও দিচ্ছেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন। খবর বিডি নিউজের।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে অস্ট্রিয়ার ভিয়েনায় রওনা হন শেখ হাসিনা। তার রওনা হওয়ার পর এই ঝড়ের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টায় সঙ্কেত ১০ নম্বরে উন্নীত হয়। এটি মঙ্গলবার সকালে উপকূলে আঘাত হানার কথা।

বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছে তার সফরকালীন আবাসস্থল ইম্পেরিয়াল হোটেলে যাওয়ার পরপরই ঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে দেশে কথা বলেন। প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, “ঝড়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ”

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।

স/এষ্