খালিদ হোসেন মিলু, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট সোমবার সকাল ১০টায় বদলগাছী কমিউনিটি সেন্টার মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহসাধারণ সম্পাদক শহীদসন্তান ডাঃ নুজহাত চৌধুরী, উপাধ্যক্ষ কামরুজ্জামান, নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, এ্যাড. জোসনা আরা খাতুন, শাহ আলম বাদশা,বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.জ.ম. শফী মাহমুদ, বদলগাছী উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ই¯্রাফিল খান বাপ্পি, এস এম মনিরুল ইসলাম সাজু প্রমূখ। অনুষ্ঠানে ফাহিম মুন্নাফ রুমুকে সভাপতি, মতিউর রহমান সাবলুকে সহ-সভাপতি ও শ্রী তুষার সিংহ পাপ্পুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বদলগাছী উপজেলা শাখার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়।
স/এস

