ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ
মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা নওগাঁ। কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গত রোববার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় নওগাঁ জেলা। দিনের বেলাতেও সকাল ১০ টা পর্যন্ত যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস এর আবহাওয়া সহকারি মিজানুর রহমান জানান, সোমবার সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার সারাদিন নওগাঁর আকাশে সূর্যের দেখা মেলেনি। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা। ঘন কুয়াশার মাঝেই মাঠে-ঘাটে কাজ করছে কর্মজীবী মানুষজন।
স/এষ্

